রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে জনসমুদ্রে পরিণত হয়েছে। মঙ্গলবার ৯ ডিসেম্বর বিকেল ৪ টায় রাজবাড়ী ঐতিহাসিক রেলওয়ে মাঠ চত্বরে জেলা বিএনপির আয়োজনে দোয়া ও মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারীর সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য কে মজিদ বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য ও ধানের শীষেরে মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, তিনি বলেন"বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তার সুস্থতা শুধু বিএনপির জন্য নয়, বরং গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত জরুরি।" নেতাকর্মীদের আবেগঘন পরিবেশে দেশনেত্রীর সুস্থতার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন
ভাণ্ডারী দরবারের পীর সাহেব আলহাজ্ব মাওলানা মো: আবুল এরশাদ সিরাজ মনির,
মিলাদ মাফিল পরিচালনা করেন, জেলা
ওলামা দলের আহবায়ক, মাওলানা আয়ুব আনছারী দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এই বিশাল জনসমাগম দেশনেত্রীর প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক।